শহীদ দিবসের সমর্থনে ভীমপুরে তৃণমূলের মিছিল - The News Lion

শহীদ দিবসের সমর্থনে ভীমপুরে তৃণমূলের মিছিল

 


দি নিউজ লায়নঃ  পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ২১ শে জুলাই শহীদ দিবসের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর বাজারে শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, তৃণমূল কংগ্রেসের কৃষক ক্ষেতমজুর সংগঠনের   শালবনি ব্লকের সভাপতি সনত মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।


 মিছিলের শেষে ভীমপুর বাজারে এক পথসভার আয়োজন করা হয়। ওই পথ সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। তিনি তার ভাষণে বলেন যেভাবে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ।যার ফলে চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাতে সাধারণ মানুষদের । সেই সঙ্গে  বাংলা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। সেই সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়ছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করেছে।


 আগামী দিনেও ওই একই দাবিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে আগামী একুশে জুলাই শহীদ দিবস পালন করার জন্য আহ্বান জানান। তিনি বলেন করোনা পরিস্থিতির জন্য কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের অনুষ্ঠান   এবছর হবেনা । ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একুশে জুলাই বেলা দুটোর সময় সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বক্তব্য শোনার জন্য তিনি আহ্বান জানান। সেই সঙ্গে প্রতিটি এলাকায় দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য তিনি আহ্বান জানান।


 তিনি বলেন শহীদের আমরা কোনদিন  ভুলিনি এবং আগামী দিনেও ভুলবোনা ।শত শত  শহীদের রক্তে আমরা বাংলা থেকে সিপিএম কে সরাতে পেরেছি। তাই শহীদ দিবসে আমাদের শপথ নিতে হবে দেশ থেকে বিজেপিকে সরানোর জন্য ।যে বিজেপি দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে ।তিনি সর্বস্তরের মানুষকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.